পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল শহরের বিসিক শিল্প এলাকা গতকাল সোমবার দুপুরে পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সেখানকার বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে তিনি শিল্প উদ্যোক্তা, মালিক ও বিসিকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় যোগ দেন সাংসদ জেবুন্নেছা আফরোজ, বিসিকের চেয়ারম্যান ও সচিব শ্যামসুন্দর সিকদার, পরিচালক নূরুল ইসলাম, বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক নগেন্দ নাথ পাল, বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি নিজামুল ইসলাম প্রমুখ। পরে মন্ত্রী সার্কিট হাউস মিলনায়তনে সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন।
বরিশাল অফিস