প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হলে ৩০০ আসনেই প্রার্থী দেবে জেএসডি। গতকাল শনিবার দুপুরে সিলেট নগরের শহীদ সুলেমান হলে দলের সিলেট বিভাগীয় কর্মিসভায় তিনি এ কথা বলেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সরকারকেই নিশ্চিত করতে হবে, মন্তব্য করে আবদুর রব বলেন, আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক জোটের বাইরে থাকা দলগুলো নিয়ে দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি গড়ে তুলতে হবে। বিষয়টি মাথায় রেখে দলের নেতা-কর্মীদের মাঠ পর্যায়ে সক্রিয় হতে হবে।