পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে আজ বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষাবিষয়ক পরীক্ষা ছিল। এর আগে হরতালের কারণে মোট চার দিনের পরীক্ষা পেছানো হয়। এর মধ্যে প্রথম দুই দিনের পরীক্ষা হয় গত শুক্র ও শনিবার। বাকি দুই দিনের পরীক্ষা আগামীকাল শুক্র ও পরদিন শনিবার হওয়ার কথা।