পরের নির্বাচনে সব দল অংশ নেবে, আশাবাদ ইইউর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মনে করে, ২০১৪ সালের নির্বাচনের অভিজ্ঞতায় যে শিক্ষা হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সব কটি রাজনৈতিক দল পরের জাতীয় নির্বাচনে অংশ নেবে। বাংলাদেশের পরবর্তী নির্বাচনকে অনেক বেশি অংশগ্রহণমূলক করতে সব কটি রাজনৈতিক পক্ষ নির্বাচনে যাবে।
ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু আজ সোমবার সকালে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ আশাবাদ ব্যক্ত করেন।
ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় বা ইউরোপীয় সম্প্রদায় প্রতিষ্ঠার ভিত্তিমূল ট্রিটি অব রোমের ৬০তম বার্ষিকী উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশের আগামী নির্বাচন ছাড়াও ফ্রান্সের নির্বাচনের ফলাফল, বাংলাদেশ-ইইউ সম্পর্ক, পোশাকশিল্পের পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পিয়েরে মায়াদু।