প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, নিজেদের জবরদখল করা ক্ষমতা নিশ্চিত করার জন্য হেন কাজ নেই সরকার করছে না। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করতে তারা (সরকার) নানা ভয় ছড়িয়ে দিচ্ছে, যাতে পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া যায়।
গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিজয় দিবসের আলোচনায় মঈন খান এসব কথা বলেন।
আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক হাবিবুর রহমান, নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার। সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।