পাঁচ উপজেলার অবৈধ সব কমিটি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ দেবীদ্বার, তিতাস, দাউদকান্দি, হোমনা ও মুরাদনগর উপজেলার অবৈধ সব কমিটি বাতিল করেছে। গতকাল শুক্রবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে উত্তর জেলা আওয়ামী লীগ মেয়র পদে একক প্রার্থী ও দলীয় মনোনয়ন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাংসদ মো. আলী আশরাফকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি করা হয়।
জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল সরকার ওই কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন বলে সভায় জানানো হয়। তবে আবদুল আউয়াল সরকার বলেন, ‘যাঁরা আমার সই জাল করেছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমি কাউকে কমিটি দিইনি। এরপরেও আমার ভুলভ্রান্তি হতে পারে, বিষয়টি সেভাবে দেখা দরকার।’ পরে কমিটি তাঁর সই করা কমিটিগুলো বাতিল করে দেয়।