পাঁচ মিনিটেই শেষ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের নতুন কমিটি ঘোষণার পর থেকে পদ না পাওয়া ছাত্রদলের সাবেক নেতাদের অংশটি প্রায় সপ্তাহ তিনেক ধরে মিছিল-সভায় মাঠে তৎপর রয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাঁরা মিছিল করেন। মিছিলে কয়েকটি স্লোগান কয়েক কদম এগোনোর পর সেখানে সমাবেশে জেলা কমিটির সাবেক সভাপতি সৈয়দ সাফেক মাহবুব বক্তব্য দেন। বক্তৃতায় তিনি নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা ও নগরের নতুন কমিটি বাতিল করতে কেন্দ্রের প্রতি আহ্বান জানান। সব মিলিয়ে তাঁদের এ কর্মসূচির স্থায়িত্ব পাঁচ মিনিটের বেশি হবে না বলে কর্মসূচিতে থাকা একাধিক ছাত্রদল কর্মী স্বীকার করেন।