পাংশায় বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী চাঁদ আলী খান আজ বুধবার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। পাংশা থানা মোড়ে নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

চাঁদ আলী খানের অভিযোগ, নির্বাচনের আগের দিন রাতে তাঁর কর্মীদের শারীরিকভাবে নির্যাতন ও ভয়ভীতি দেখানো হয়েছে। আজ সকালে তাঁরা প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্ট পাঠান। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়। এমনকি অনেক ভোটারকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সামনে ভোট দিতে বাধ্য করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে এ ধরনের অভিযোগ নাকচ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আবদুল আল মাসুদ বিশ্বাস বলেন, বিএনপির নেতা-কর্মীরা চাঁদ আলী খানের সঙ্গে নেই। নিশ্চিত পরাজয় জেনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন সাধারণ মানুষের জন্য কাজ করায় ভোটারেরা নৌকা প্রতীকে ভোট দিচ্ছেন।