পাওয়ারটিলার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার শেষ হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণ শেষে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪০ জনের গ্রুপে একটি করে মোট ১১টি পাওয়ারটিলার বিতরণ করা হয়। প্রতিটি গ্রুপের কাছ থেকে ১২ হাজার টাকা করে জামানত ও প্রতিবছর পাঁচ হাজার টাকা করে তিন বছর ভাড়া আদায় করা হবে। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রসারণ) মো. মাহবুবুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।