পানিসম্পদমন্ত্রী তো আমার না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে ‘আমার না’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদরে বন্যাদুর্গতদের ত্রাণ সাহায্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গতকাল গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন ও ফুলছড়ি উপজেলার বালাশি ঘাট এলাকায় প্রায় ৭০০ বন্যাদুর্গত পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন এরশাদ। এ সময় তিনি সেখানে দুটি পৃথক পথসভায় বক্তব্য দেন।

গতকাল গণমাধ্যমে পাঠানো জাপার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পথসভায় বক্তব্য দেওয়ার সময় স্থানীয় জনগণ কামারজানি ইউনিয়নকে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষায় জাপার দলীয় সাংসদ ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে এলাকায় পরিদর্শনে এসে ব্যবস্থা নিতে এরশাদের কাছে দাবি জানান। জবাবে এরশাদ বলেন, ‘পানিসম্পদমন্ত্রী তো আমার না, তিনি সরকারের মন্ত্রী। তারপরও আমি মন্ত্রীকে আহ্বান জানাব, আপনি এসে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।’