পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্তবায়ন ও সমতলের নৃগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশনের দাবি করেছে বাংলাদেশ আদিবাসী ছাত্রসংগ্রাম পরিষদ। আজ শনিবার সকালে এই দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও ছাত্রসমাবেশ করেছে সংগঠনটি।

সমাবেশে বক্তারা সাংবিধানিক স্বীকৃতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর সহিংসতা বন্ধ, প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি, জাতীয় বাজেটের জন্য আলাদা বাজেট দেওয়ার দাবি জানান। এ ছাড়া উন্নয়ন ওপর্যটনের নামে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উচ্ছেদ বন্ধ করার দাবি ওঠে।

সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সহসভাপতি জ্ঞান জ্যোতি চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর বিশ বছর পূর্ণ হলেও এ চুক্তির মৌলিক বিষয়সহ অধিকাংশ ধারা বাস্তবায়ন করা হয়নি। তিনি অভিযোগ করেন, সরকার পাহাড়ি মানুষের স্বার্থপরিপন্থী নানা কাজ চালিয়ে যাচ্ছে।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি উইলিয়াম নকরেক, সহসভাপতি অমরশান্তি চাকমা, হিলউইমেন ফেডারেশনের সভাপতি মনিরা ত্রিপুরা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী প্রমুখ। বিজ্ঞপ্তি