পাশে আছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে যে অভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় তা মোকাবিলায় বাংলাদেশের জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাজধানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎকালে বার্নিকাট এ কথা বলেন।
ঢাকার মার্কিন দূতাবাস বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রদূত বার্নিকাট এরশাদকে এই বার্তা পৌঁছে দিয়েছেন যে চরমপন্থীদের হুমকি মোকাবিলার কাজটি যে কত জটিল তা যুক্তরাষ্ট্র বুঝতে পারে।