পিয়াস করিমের মৃত্যুতে শুক্রবার শোক দিবস বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিমের মৃত্যুতে আগামী শুক্রবার দলীয়ভাবে ‘শোক দিবস’ পালন করবে বিএনপি। গতকাল মঙ্গলবার দলটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিএনপি ওই দিন সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখবে। এ ছাড়া নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবেন।
অবশ্য এর আগে গতকাল সকালে দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বুধবার এই শোক দিবস পালন করা হবে। বিকেলে সংশোধিত বিজ্ঞপ্তি পাঠিয়ে বলা হয়, বুধবার নয়, শুক্রবারে শোক কর্মসূচি পালন করা হবে।
এদিকে শ্রদ্ধা নিবেদনের জন্য পিয়াস করিমের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে আনতে না দেওয়ার বিষয়ে কয়েকটি সংগঠনের ঘোষণার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।