পীরগঞ্জে ছাত্রদলের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার স্থানীয় পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সাড়ে ১২টা থেকে শুরু হয় প্রথম পর্বের আলোচনা সভা।
সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রদলের রংপুর বিভাগীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক রাশেদ আলম। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মেয়র মির্জা ফয়সাল আমীন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম।
বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুল্লাহ মাসুদ, শরীফুল ইসলাম, সদস্যসচিব মাহবুব আলম, উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, সম্পাদক জিয়াউল ইসলাম, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, পৌর বিএনপির সভাপতি রাজিউর রহমান, পৌর সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবদুর রশিদ।
সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয় বিকেল সাড়ে পাঁচটায়। সন্ধ্যা ছয়টায় রাশেদ আলম বিভিন্ন পদপ্রার্থীর ছাত্রত্বের সনদপত্র তিন দিনের মধ্যে জেলা কমিটির নেতাদের জমা দেওয়ার নির্দেশ দেন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানের সভাপতি মো. আবদুর রশিদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।