পীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপির ২৫ অক্টোবর অনুষ্ঠেয় ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষে গত বুধবার এক প্রস্তুতি সভা দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমান। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, পৌর শাখার সভাপতি রাজিউর রহমান, পৌর সম্পাদক রেজাউল করিম, পৌর সাংগঠনিক সম্পাদক জালালউদ্দীন প্রমুখ। পৌরসভা অডিটরিয়ামে সম্মেলন করার সিদ্ধান্ত হয়।