পীরগঞ্জে যুবলীগের বর্ধিত সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা যুবলীগের বর্ধিত সভা গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বের আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি সাহজাহান আলী সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আখতারুল ইসলাম।
বক্তব্য দেন উপজেলা যুবলীগের সম্পাদক খোরশেদ আলম মোল্লা, সহসভাপতি রাজিউর রহমান, আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবলীগের সভাপতি মফিজুল হক, ভোমরাদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি হিটলার হক, কোষারাণীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সম্পাদক গৌতম চন্দ্র রায় প্রমুখ।
দ্বিতীয় পর্বে সম্মেলনের প্রস্তুতিমূলক সাংগঠনিক কর্মপরিকল্পনা করা হয়।