প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এস এম আকরাম হোসেন সভাপতি ও নূরুল বাশার মিয়া সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আবদুর রহমান। গত সোমবার বিকেলে স্থানীয় এ জেড পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা
হলেও ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করা হয়নি।