পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত খন্দকার নাসের উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রত্যেক মানুষের জন্য খেলাধুলা প্রয়োজন। কারণ খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি শৃঙ্খলা ও সিদ্ধান্ত মেনে নেওয়ার মনোভাব তৈরি করে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য খন্দকার এমরান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম সরদার। অন্যদের মধ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য শেখ মোশাররফ হোসেন, সৈয়দ ইমরান হাসান, সৈয়দ সাজ্জাদ আহসান, সাদিকুর রহমান, রেশমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।