পুরস্কারপ্রাপ্তিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। একই সঙ্গে তিনি এই পুরস্কারপ্রাপ্তিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর আহ্বান জানান।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, জাতির এমন অর্জনে দেশের অনেক রাজনৈতিক দল শেখ হাসিনা এবং তাঁর নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানাতে কার্পণ্য করে। আশা করি, এবার তারা এ ধরনের হীনমন্যতা থেকে বেরিয়ে আসবে।
সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশারফ, ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ, বলরাম পোদ্দার প্রমুখ।