পুরস্কারের টাকা দগ্ধদের দেবে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমা হামলাকারীদের ধরিয়ে দেওয়ার পর পাওয়া পুরস্কারের অর্থ পেট্রলবোমায় দগ্ধ লোকজনের চিকিৎসার্থে দেবে ছাত্রলীগ। ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেলের আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের কাছে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বার্ন ইউনিটে টাকা হস্তান্তর করা হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিলও করবে সংগঠনটি।
গত ১১ ফেব্রুয়ারি ডিএমপির নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদ, জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান, এ এফ রহমান হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও রিকশাচালক মোজাম্মেল হোসেন । এই চারজনকে ২৫ হাজার থেকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়। তবে কাকে কী পরিমাণ টাকা পুরস্কার দেওয়া হয়েছে, তা জানানো হয়নি।