পুলিশের আচরণে লাঞ্ছনাকারীরাই উৎসাহিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে গত রোববার ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশি হামলার নিন্দা জানিয়েছে বিএনপি। গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ নিন্দা জানান।
আসাদুজ্জামান বলেন, ‘নারী লাঞ্ছনার ঘটনার প্রতিবাদী মিছিলে আইন প্রয়োগকারী সংস্থা যে আক্রমণের ঘটনা ঘটিয়েছে, তা খুবই লজ্জাজনক। তাতে উল্টো লাঞ্ছনাকারীরাই উৎসাহিত হচ্ছে। শাসক দলের লাঞ্ছনাকারীরা এতে আশকারা পাবে।’ তিনি মিছিলে পুলিশের নির্মম আক্রমণের তীব্র নিন্দা জানান।
আসাদুজ্জামান বলেন, পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি ছিল প্রতীকী। রাজনীতিতে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিরও রীতি আছে। তাই পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাওয়ের প্রতীকী কর্মসূচিটি সিরিয়াসলি না নেওয়াই উচিত ছিল।