পুলিশের বাধায় বিএনপির সভা স্থগিতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধায় পটুয়াখালী জেলা বিএনপির পূর্বনির্ধারিত সাধারণ সভা স্থগিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার জেলা শহরের শেরেবাংলা পাঠাগারে এ সভা হওয়ার কথা ছিল।

জেলা বিএনপির কার্যালয়ে পুলিশের তালা দেওয়া, নেতা-কর্মীদের গ্রেপ্তারের ভয় দেখানোসহ ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ এনে এ সভা স্থগিত করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

পটুয়াখালী সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম বলেন, জেলা বিএনপির কোনো অনুষ্ঠানে পুলিশ বাধা দিচ্ছে না। পুলিশ শহরের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে।