পুলিশের বাধায় জামায়াতের সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা ও ক্ষমতাসীন দল থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে গতকাল বুধবার গাজীপুরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করার প্রস্তুতি নেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এ সময় হামলা চালিয়ে পুলিশ ওই কর্মসূচি পণ্ড করে দেয়।
জামায়াতের নেতাদের দাবি, পুলিশের হামলা ও গুলিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে একজন শিবিরের কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পাশাপাশি পুলিশ মো. নিজাম উদ্দিন নামের তাঁদের এক কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর নগর জামায়াতের উদ্যোগে গতকাল দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
পরে ওই স্থান থেকে শুরু হওয়া একটি মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শাহজালাল ইসলামী ব্যাংকের কাছে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে। তখন শিবিরের কর্মী শামীমের শরীরে রাবার বুলেট লাগে। হামলায় আরও কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াতের কর্মী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।