পুলিশের বাধায় যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানিকর কটূক্তির প্রতিবাদে ফরিদপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরের আলীপুর এলাকার বান্ধবপল্লীর সামনে থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শুরু হওয়ার পরই পুলিশ নেতা-কর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নেয় এবং বাঁধা দেয়। বাঁধার মুখে এক পর্যায়ে নেতা–কর্মীরা চলে গেলে মিছিলটি পণ্ড করে দেয়।
একই দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়।