পুলিশের লাঠিপেটায় ইসলামী আন্দোলনের কর্মসূচি পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে গতকাল বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা কর্মসূচি পণ্ড করে দেয় পুলিশ l ছবি: প্রথম আলো
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে গতকাল বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা কর্মসূচি পণ্ড করে দেয় পুলিশ l ছবি: প্রথম আলো

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে জমায়েত হওয়া নেতা-কর্মীদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের সভাপতি এ টি এম হেমায়েত উদ্দীন প্রথম আলোকে বলেন, পবিত্র হজ নিয়ে লতিফ সিদ্দিকীর বিরূপ বক্তব্যের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার (গতকাল) বিকেলে সমাবেশের ডাক দিয়েছিলেন তাঁরা। এ জন্য তাঁরা পুলিশের কাছে লিখিত অনুমতি চেয়েছিলেন। পুলিশ তাঁদের মৌখিকভাবে অনুমতি দিলে তাঁরা সমাবেশের প্রস্তুতি শুরু করেন। হঠাৎ সমাবেশের অনুমতি বাতিলের প্রতিবাদ জানাতে গতকাল বেলা তিনটার দিকে বায়তুল মোকাররমের উত্তর ফটকে নেতা-কর্মীরা জড়ো হন। সেখানেই পুলিশ তাঁদের লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে কর্মসূচি পণ্ড করে দেয়।