পূর্ণাঙ্গ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগ গতকাল এক বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করে। ৬১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি করা হয়েছে অমিত দত্তকে। সাধারণ সম্পাদক করা হয়েছে তাজউদ্দিন আহাম্মেদকে। তাজউদ্দিন আহাম্মেদ বলেন, গত এপ্রিল মাসে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল। এরপর যাচাই-বাছাই শেষে গতকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, কমিটির সবাই কলেজের নিয়মিত ছাত্র।