পেট্রলবোমায় হত্যা বন্ধের দাবিতে জাতিসংঘে স্মারকলিপি

পেট্রলবোমা নিক্ষেপের মধ্য দিয়ে সাধারণ জনগণকে হত্যার ‘হীন রাজনীতি’ জনমনে যে আতঙ্কের সৃষ্টি করেছে, তা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ এক প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিরীহ জনগণকে পুড়িয়ে মারার জন্য বিচারের কাঠগড়ায় আনার দাবি জানানো হয়। জনস্বার্থে অতিসত্বর অবরোধ বন্ধ করতেও দাবি জানান আওয়ামী লীগের নেতারা। সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের নেতৃত্বে দলীয় নেতারা জাতিসংঘ কার্যালয়ে স্মারকলিপি দেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ বসারত আলী, মো. লুৎফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দলের নেতা হাকিকুল ইসলাম খোকন, আবদুর রহিম বাদশা, আবদুল মালেক, কাজী কয়েছ আহমেদ, শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, হাজি এনাম, সোলেমান আলী, তৈয়বুর রহমান, শাহানারা রহমান, সেফু রহমান, মজিবুল মাওলা, আবুল হোসেন, শহীদ কামরুল ইসলাম, আবদুল হামিদ, রমেশ নাথ, এম এ আলম বিপ্লব, তোফায়েল আহমদ চৌধুরী, নুরুল ইসলাম নজরুল, আবু তাহের, জে এ জয়, মো. জাহাঙ্গীর, গোলাম মোস্তফা, রায়হান, জনি, নাহিদ জামান প্রমুখ।
জরুরি অবস্থা ও প্রতিকূল তুষারপাত উপেক্ষা করেও সমাবেশে উপস্থিত সবাই ছিলেন প্রতিবাদমুখর। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান জানিয়ে দুই ঘণ্টাব্যাপী চলা সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।