পেশাজীবীদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার তাঁদের সম্মানে ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির একটি মিলনায়তনে ওই ইফতারের আয়োজন করা হয়। সেখানে আইনজ্ঞ রফিকুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, সাবেক বিচারপতি আব্দুর রউফ, নিউজটুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, ইনকিলাবের সম্পাদক এএম বাহাউদ্দিন, সাংবাদিক মাহফুজ উল্লাহ, শওকত মাহমুদ, সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করেছিলেন খালেদা জিয়া।