পেশাজীবীদের সঙ্গে খালেদার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিপন্থী পেশাজীবীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে গতকাল শনিবার রাতে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে নয়টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক সদরুল আমিন, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, কৃষিবিদ হাসান জাফরী, সাংবাদিক রুহুল আমীন গাজী, এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ, আবদুল হাই শিকদার, ড্যাব নেতা আজিজুল হক, এ জেড এম জাহিদ হোসেন, আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, মাসুদ আহমেদ তালুকদার, নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহানারা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।