পেশাজীবীদের সঙ্গে ১৪ দলের মতবিনিময় কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবে কেন্দ্রীয় ১৪ দল। কাল শনিবার এই মতবিনিময় হওয়ার কথা রয়েছে। 


আজ শুক্রবার কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার বিকেল তিনটায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।