পৌর নির্বাচন মনিটরিং সেল খুলেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ‘পৌর নির্বাচন-২০১৫ মনিটরিং সেল’ খুলেছে বিএনপি। পৌর নির্বাচন সংক্রান্ত সব ধরনের অভিযোগ, অনিয়ম ও অন্যান্য তথ্য এই সেলে পাঠানোর জন্য জেলা ও পৌর নেতাদের আহ্বান জানিয়েছে দলটি।

বিএনপির যুগ্ম মহাসচিব ও পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্যসচিব মো. শাহজাহানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিটরিং সেলের ফোন (নম্বর-০২-৯৮৮৩১৯৯১), ফ্যাক্স (০২-৯৮৮৩৪৫২) ও ই-মেইলে ([email protected]) যোগাযোগ করে তথ্য পাঠানেরা অনুরোধ করা হচ্ছে।