পৌর যুবলীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারগঞ্জ পৌরসভা আওয়ামী যুবলীগের সম্মেলন গত বৃহস্পতিবার রাতে উপজেলা মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে এ সম্মেলনে আবু সাঈদকে সভাপতি ও ছাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি করা হয়। সম্মেলনে বক্তব্য দেন যুবলীগের জেলা পর্যায়ের নেতা গোলাম রব্বানী, আওয়ামী লীগের নেতা মির্জা গোলাম কিবরিয়া, ওবায়দুর রহমান, মোশাররফ হোসেন, রায়হান রহমতুল্যাহ প্রমুখ।