পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান দলগুলোর পারস্পরিক অবিশ্বাস ও ভোটারদের উৎকণ্ঠার মধ্যে আজ বুধবার সকাল আটটায় দেশের ২৩৪টি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে এই প্রথম দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হচ্ছে, যা সারা দেশে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর এবারই নৌকা ও ধানের শীষের প্রার্থীরা মুখোমুখি হচ্ছেন।
এবারের নির্বাচনে মোট পৌরসভা ২৩৪ টি। মেয়র পদে আওয়ামী লীগের মোট ২৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির ২২৩, জাতীয় পার্টির ৭৪, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ২১, স্বতন্ত্র ২৮৫ ও অন্যান্য দলের ১০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাতটি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
আরও জানতে পড়ুন..
নৌকা–ধানের শীষের ভোট আজ