প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির কার্যালয়ে গতকাল বুধবার দলটির যৌথ সভা হয়েছে। এতে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হোমনা
পৌরসভা নির্বাচনে দলের ‘বিদ্রোহী প্রার্থী’র পক্ষে কাজ করা নেতাদের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা, সহসভাপতি মাজেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি শেফালী বেগম, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার, সহসভাপতি আবদুল আজিজ খন্দকার, মোসলেম উদ্দিন, আবদুল বাতেন ও আলমগীর সরকার, পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী আবদুল লতিফ উপস্থিত ছিলেন।