প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটের মাধ্যমে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলা বিএনপির নতুন নেতা নির্বাচন করা হয়েছে। গত শনিবার রাতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের নোয়াখালীর বাসভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে আবু নাছের নোয়াখালী পৌর বিএনপির সভাপতি, শাহ মো. জাফর উল্যাহ ওরফে রাসেল সাধারণ সম্পাদক, মো. আশ্রাফ আলী ও ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন সলিম উল্যাহ ওরফে বাহার। সাধারণ সম্পাদক হয়েছেন জসিম উদ্দিন।
এর আগে শনিবার বিকেলে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে নোয়াখালী পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন।