প্রতিটি পরিবার পাচ্ছে জয়ের প্রতীক আনারস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনে প্রতীক ছিল আনারস। এতে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন। এখন জয়ের পর প্রতিটি পরিবারে সেই আনারস পৌঁছে দিচ্ছেন মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম।
গত শনিবার ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন তাজুল ইসলাম। এরপর তিনি তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি পরিবারে আনারস বিতরণের উদ্যোগ নেন। রোববার থেকে তাঁর কর্মীরা প্রতিটি পরিবারে একটি করে আনারস পৌঁছে দিচ্ছেন।
তাজুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতীক ছিল আনারস। এখন এ ফলের মৌসুম চলছে। এলাকার এজেন্টের মাধ্যমে প্রতি ঘরে একটি করে আনারস দেওয়া হচ্ছে। আমি বাজারে গিয়ে নিজেই আনারস বাছাই করে কিনছি।’