প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। তবে সিলেটের কোন আসন থেকে তিনি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক, তা তাঁর বক্তৃতায় উল্লেখ করেননি। গতকাল বিকেলে নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে সিলেটের অনলাইন নিউজ পোর্টাল সিলেট টুডে ২৪ ডট কমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (প্রাক্তন) এ কে মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। সিলেট প্রতিনিধি