প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জামালপুরে জেলা ছাত্রদলের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
গতকাল শনিবার শহরের লম্বাগাছ এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে শহরের শফি মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সজীব খান। এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার ইসলাম, যুগ্ম আহ্বায়ক শিপার মেহেদী ও গাউছুল আজম শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তাঁরা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল হক বলেন, নাশকতার আশঙ্কায় মিছিল করতে দেওয়া হয়নি। তবে তাঁরা সমাবেশ করেছেন।