প্রতিরক্ষা চুক্তি থেকে দৃষ্টি ফেরাতে জঙ্গি তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি থেকে দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে আবারও রক্তাক্ত জঙ্গি তৎপরতার কৌশল নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেন, জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার পরিকল্পিতভাবে জঙ্গিবাদের সামগ্রিক তৎপরতা আড়াল করছে। আজ জনগণের কাছে পরিষ্কার জঙ্গিবাদকে ব্যবহার করে সরকার ফায়দা নিচ্ছে।
‘জঙ্গিবাদ জাতীয় নির্বাচনের অন্তরায়’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন একটি বক্তব্যের উল্লেখ করে রিজভী বলেন, তাঁর বক্তব্যে এটা পরিষ্কার, জঙ্গি হামলার সুবিধাভোগী কারা? কারা জঙ্গিবাদ জিইয়ে রেখে রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখেছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি বানচাল করার জন্যই জঙ্গি তৎপরতা সৃষ্টি করা হয়েছে।