প্রতিরোধ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। জেলা ১৪ দল আয়োজিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস সভাপতিত্ব করেন। সভায় বিএনপি-জামায়াতের সহিংসতা প্রতিরোধ করে জনগণের জানমাল রক্ষায় সব ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে জেলা নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়। কমিটিতে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ হাবিবে মিল্লাতকে আহ্বায়ক, আবদুল লতিফ বিশ্বাস, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ও আবদুল হাই তালুকদারকে যুগ্ম আহ্বায়ক এবং বিমল কুমার দাস, ফিরোজ ভূঁইয়া, আবদুস সামাদ তালুকদারসহ ১৪ দলের নেতা-কর্মীদের সদস্য করা হয়েছে।