প্রতিরোধ কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল রোববার দুপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। জেলা প্রশাসক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী লাভলী, পুলিশ সুপার তাপতুন নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক ড. সৈয়দা নওশিন পূর্ণিনী প্রমুখ। সভায় পাঁচ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমিটির সদস্য ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।