প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে নানা আয়োজনে গতকাল বুধবার যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও পরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের থানা রোডের জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক ও শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান প্রমুখ।