প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা যুবলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে শহরের থানা রোডের জেলা কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর জেলা কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীগ লীগের নেতা খন্দকার মোহতেশাম হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নাজমুল ইসলাম প্রমুখ।