প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া। এতে কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রুহল আমিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।