প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র ফ্রন্টের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে গতকাল শনিবার শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। সংগঠনের জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন ও লাল পতাকাসজ্জিত একটি শোভাযাত্রা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কারমাইকেল কলেজ থেকে বের হয়ে শহরের লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও পাবলিক লাইব্রেরির সামনে থেকে ঘুরে পায়রা চত্বরে এসে মিলিত হয়। পরে সংগঠনের জেলা আহ্বায়ক সাদেক হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন রংপুর জেলা বাসদের সমন্বয়ক ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আবদুল কুদ্দুস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা, কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক জনক রায়, অর্থ সম্পাদক মৌসুমী আক্তার, সংগঠনের পলিটেকনিক শাখার সভাপতি প্রহল্লাদ রায় প্রমুখ।
বক্তারা বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে সাম্প্রদায়িক গোষ্ঠীকে খুশি করার উদ্দেশ্যে তাদের দাবি অনুযায়ী পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর পরিবর্তন করেছে। প্রগতিশীল লেখকদের লেখা বাদ দিয়ে শিশুদের কোমল মনে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।