প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের চার দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৪ জানুয়ারি থেকে চার দিনব্যাপী কর্মসূচি নিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সভায় এসব কর্মসূচি ঠিক করা হয়।
কর্মসূচির প্রথম দিন ৪ জানুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা ও মিষ্টি বিতরণ, সকাল আটটায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সমাবেশ ও দুপুর ১২টায় শোভাযাত্রা। পরদিন জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদ্যাপন, ৬ জানুয়ারি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ৭ জানুয়ারি শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করা হবে।