প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে তাঁর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির পাশাপাশি তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে।
আজ ১ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি।