প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সংঘাতে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষ সংঘাতে জড়িয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পাল্টাপাল্টি ধাওয়া, দেশীয় অস্ত্রের মহড়া ও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন (২৭) ও আবদুস সালাম (২৮) নামে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। তাঁরা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুপুর ১২ থেকে বেলা দুইটা পর্যন্ত পরিস্থিতি সংঘাতময় থাকায় এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো পক্ষই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেনি।

আজ ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া করে। পরে দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টা খানেক চলে পাল্টাপাল্টি তৎপরতা। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

দুই পক্ষকে প্রকাশ্যে সশস্ত্র অবস্থান করতে দেখা গেছে। এ সময় এক পক্ষ আরেক পক্ষের কর্মীদের খুঁজে খুঁজে ধাওয়া করে।

খবর পেয়ে শাহপরান থানা-পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিলাগড় পয়েন্ট ও এমসি কলেজ এলাকায় অবস্থান নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

৩২টি ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানান শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা ছিল ক্যাম্পাসে কোনো অছাত্র অবস্থান কিংবা প্রবেশ করতে দেওয়া হবে না। সকালে ছাত্রলীগ পরিচয়ধারী বেশ কয়েকজন অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।