প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাচন কার্যালয়ে এসব প্রতীক বরাদ্দ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল আজিজ। ওই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ ও সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল হাই ও আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন।