প্রতীক বরাদ্দ হওয়ার আগেই প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে বরাদ্দের আগেই প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী প্রবীর বিজয় তালুকদার বলেন, ‘দলের বিদ্রোহী প্রার্থী মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পরিতোষ সরকার নিজে উপস্থিত থেকে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে গলহা গ্রামের লোকজনকে নিয়ে মধ্যনগর বাজার এলাকায় মিছিল করেন। এ সময় মিছিলে প্রতীক বরাদ্দ না হলেও ঘোড়া মার্কার পক্ষে ভোট চেয়ে স্লোগান দেওয়া হয়।’
পরিতোষ সরকার বলেন, ‘আমার উপস্থিতিতে মধ্যনগর বাজারে কোনো মিছিল হয়নি।’ এখানে ৪ জুন ভোট।